Skip to main content

আয়নায় আমি

আয়নায় আমি 


সত্যি সবাই একা
আসেও একা, যায়ও একা।
বাইরে কৃত্তিমতা, অকারন অহং
কারো বাঁচা নিজের জন্য;
আবার কারো অন্যের।
অনুভূতি গুলোই যন্ত্রণা,
আর ভেতরে সবাই ভীত।


সত্যি সব ই স্মৃতি
চলে যাওয়া প্রতিটি মুহূর্তই অতীত
ভবিষ্যৎ অজানা,বর্তমানটা কোথায়?
দিনে অভিনয়, আর রাতে জবাবদিহি।
আসলে মৃত্যুর ভয় টাই সুন্দর,
এখনো বেঁচে আছি বলে মনে হয়।
আর ছবিতে সবাই মৃত ।
                                           

Comments

  1. tui nije likhsish??? o.O

    ReplyDelete
  2. hmm ami nije e likhsi.
    no copy paste :)

    ReplyDelete
  3. shundor..kothin..shotto..
    gud work dst.. :)

    ReplyDelete

Post a Comment