Skip to main content

Posts

Showing posts with the label লেখালেখি

ভাড়াটে

নেই তেমন প্রয়োজন তবুও এই ঘর তোমার এত প্রিয় ঘুনে ধরা আসবাব তবুও এতেই শরীর এলিয়ে দাও বিষের গন্ধ দেয়ালে দেয়ালে তবুও তাই এত প্রিয়। ভাড়ার ঘরে থাকো তাও এত আলো জ্বালো ঘরের কোন প্রাণ নেই ইট পাথর রড আর বালু ভেঙ্গে যাবে কষ্ট পাবি চলে যাবি আগের ভাড়াটের মতো।  দেয়ালে রঙ লাগে সময় নতুন ভাড়াটে আনে কিন্তু ঘরের ভেতরটা আগের মতোই থাকে বয়স বাড়ে ঘরের আর নতুনের মায়া বাড়ে মনের নেশা কেটে যাবে তোর রয়ে যাবে বাড়ীওয়ালা ঘরের ব্যবসা নিয়ে।

জিজ্ঞাসা

কিছু হতাশা, সব সময় সাথে নিয়ে ঘুরি, শুধু চাওয়া, না দিতে পারার হতাশা। কিছু কষ্ট সব সময় সাথে নিয়ে ঘুরি, কাঁদতে পারি না। নিজের অক্ষমতা ভুলে অন্যের দুর্বলতা নিয়ে কাটাকাটি। একজনকে দুঃখ দিয়ে, নিজেকে সান্ত্বনা। এমন কবে হবে? যেদিন জেনে শুনে, খারাপ কাজ করবো না। নিজের বিচার করবো, অন্যের জীবন-যাপন করবো না। বাঁচতে শিখব, প্রতিদিন মরবো না।

জুয়া

তাশের ঘর আমার, মন আমার জুয়ারি, রঙের দুনিয়া।  রাজা-রানীর খেলায়, অবুঝ গোলাম আমি। তাশের ঘর আমার, মন আমার জুয়ারি, নেশার দুনিয়া। হয় সব বিলা, নয় নাই বিলা,  নিঃস্ব হলাম আমি। 

মানুষ হব

মানুষ হব কত স্বপ্নই তো চাপা পরে গেছে, , কত কষ্টই তো রক্তে মিশে গেছে, কত যন্ত্রণাই তো আজ পোকার মত, বুকের ভেতর কুট কুট করে কামড়ায়,রক্ত ঝরায় । কিছু ব্যথা তো সব সময়ই ছায়ার মতো সাথে নিয়ে ঘুরি, তাই তো আমার আলো ভাল লাগে না। কিন্তু আমিও যে মানুষ হতে চাই। বুঝতে শিখলাম কি শুধুই দুঃখ পাওয়ার জন্যে? এক মা, যাকে এখনো কিছুই দিতে পারলাম না। আর এক মা, যাকে পিতা আর স্বামীর গনতন্ত্র গিলে খাচ্ছে। আমায় খাচ্ছে কালো ধোয়া, অপসংস্কৃতি আর টাকার নেশা। প্রকৃতি আর মানুষের দুঃখ কি শুধুই ডিএসএলআরের জন্যে? তাইতো বন্ধুত্বে আমার বিশ্বাস নাই। আমি শুধুই মানুষ হতে চাই। নিজেকে কি কোন দিনও জানতে পারব না? আয়নায় কখনো কাঁদলাম, আবার কখনো হাসলাম। প্রতিশ্রুতি দিয়ে কি ভালবাসা হয়? আমি তো পারি না, আমার ভালবাসা কে তোমরা নোংরামি বল। না পারলাম মুমিন হতে, আমার কুৎসিত হৃদয়। না নাস্তিকতার ফ্যাশন আমায় দিয়ে হল। এখন একা থাকতেই ভাল লাগে। কিন্তু একদিন আমি মানুষ হবই। 

আয়নায় আমি

আয়নায় আমি  সত্যি সবাই একা আসেও একা, যায়ও একা। বাইরে কৃত্তিমতা, অকারন অহং কারো বাঁচা নিজের জন্য; আবার কারো অন্যের। অনুভূতি গুলোই যন্ত্রণা, আর ভেতরে সবাই ভীত। সত্যি সব ই স্মৃতি চলে যাওয়া প্রতিটি মুহূর্তই অতীত ভবিষ্যৎ অজানা,বর্তমানটা কোথায়? দিনে অভিনয়, আর রাতে জবাবদিহি। আসলে মৃত্যুর ভয় টাই সুন্দর, এখনো বেঁচে আছি বলে মনে হয়। আর ছবিতে সবাই মৃত ।                                            

|| তোদের ১৪ই ফেব্রুয়ারী ||

আজ তোরা ভালোবাসবি, দেখা করবি, দেখা হলে কিস করবি, দেখা না হলে মিস করবি... কেউ লুকিয়ে কাঁদবি, কেউ অযথাই কাঁদাবি, আবার হেসে অন্যকে হাসাবি, আজ তোরা ভালোবাসবি... কেউ রিক্সা চরবি, কেউ পার্কে ঘুরবি, হাতে হাত রেখে আকাশ দেখবি, কোলে মাথা রেখে তারা গুনবি, আজ তোরা ভালোবাসবি... কেউ আবার একাই পথ চলবি, জোড়া গুনবি, রোমান্স দেখলে টিস করবি, হয়তো স্মৃতিকে মিস করবি, আজ তোরা ভালোবাসবি... কেউ আবার টেবিল এই থাকবি, কেউ নাক ডেকে ঘুমাবি, অকারণেই দ্বিধায় পরবি; নতুনকে আধো আলোয় ধরবি, আজ তোরা ভালোবাসবি...

ঝাপসা কাঁচ

হাঁটছি ফুটপাথে একা, বৃষ্টি ভেজা চশমার কাঁচ, সোডিয়াম এর আলোয় ঝাপসা স্মৃতি, তোমায় ফিরিয়ে দিলো.... গাড়ির হর্ন চমকে দিলো আমায়, কাঁচ মুছতেই পরিষ্কার বিষণ্ণ রাস্তা; একাকিত্তের বাস্তবতা মনে করিয়ে দিলো।  

|| পার্শ্ব-প্রতিক্রিয়া ||

অর্থহীন নিরর্থক নির্বাসন নির্যাতিত নির্মম মমতা নিষ্পেষিত অনিয়ত ক্ষমতায়ন নয়নাভিরাম নিয়ত নিন্দা নির্লজ্জ নির্দ্বিধা পুনরাবৃত্তি নিমজ্জিত নোংরা অনিদ্রা অনিন্দ্য অসম্পৃক্ত অকথ্য_ _অব্যক্ত অযথা অপব্যয় শিরোনামহীন অশালীনতা অবিশ্বাস্য দৃঢ়তার অদৃশ্যতা অমীমাংসিত অপূরণীয় অপূর্ণতা

তীরন্দাজ

অন্ধ তীরন্দাজ অন্ধকার রাত্রে, বন্ধুর পথ শিকার একটাই অন্ধত্বের আলো... নির্বাক তীরন্দাজ নিশ্চুপ নির্বাসন, অসতর্ক গতি শিকার একটাই নীরবতার শব্দ... তীরবিদ্ধ তীরন্দাজ রক্তাক্ত অশ্রু শিকার একটাই মৃত্যুর স্বাদ...

Why..

I can hear the sounds of silence, I can see the shadows of darkness, I can feel the screams of loneliness, I can catch the power of tiredness! But why i do such? Why? why? why? I am not among the beaus not that dizzy! Not even the obsessive hide_bounded, oh! Why i do fumigate my heart? from the love_sickness!! Just for compliance! Oh! Noh! How repulsive! Why do i do doze off every night? Like a addle weeny insect!!! Why after all those vigilance??Why? Why? Why?

|| অসুস্থতা ||

অশরীরী আত্মার আর্তনাদ- অন্তর জুড়ে বিষাক্ত অনুভূতি। দূষিত অশ্রু খনন, রক্তাক্ত বেদনা; ভালোবাসায় আক্রান্ত লাঞ্ছিত মনের মৃত্যু! অশরীরী আত্মার প্রলাপ- অন্তর জুড়ে নোংরা অনুভূতি। অবাঞ্ছিত স্থবিরতা, মুহূর্তের বিশালতা; অসমাপ্ত অলসতায়, অপরিনাম দিবাস্বপ্ন। ভালোবাসায় আক্রান্ত চেতনার মৃত্যু রক্তাক্ত অন্তর...

|| প্রথম ভালোবাসা ||

প্রথম ভালোবাসা বুকের ভেতর হাতুড়ি পেটা প্রথম ভালোবাসা দিবা স্বপ্নের মলিন মীমাংসা প্রথম ভালোবাসা বন্ধুত্বের আড়ালে কোণঠাসা প্রথম ভালোবাসা অকারণ মৌনিক অস্থিরতা প্রথম ভালোবাসা অপরিপক্ব অকৃত্তিম মায়া লালসা প্রথম ভালোবাসা অপূরণীয় বিস্তর শূন্যতা প্রথম ভালোবাসা...

সমর্পণ

আমার মন প্রান সবই যে তোমায় সঁপেছি । কখনো তোমার স্বত্বায় নিজেকে হারিয়ে খুঁজেছি । কখনো নয়ন দিয়ে স্পর্শ করে , কখনো মনন্তরে জড়িয়ে ধরেছি ।। ছায়া তো ধরা ছোঁয়ার বাইরে আমি তোমার ছায়া হয়ে , তোমার স্বত্বায় তোমাকে আলোকিত করে , তোমার সব অসমাপ্ত কান্নার , সমাপ্তি টেনেছি।।