Skip to main content

মানুষ হব

মানুষ হব

কত স্বপ্নই তো চাপা পরে গেছে,
,
কত কষ্টই তো রক্তে মিশে গেছে,
কত যন্ত্রণাই তো আজ পোকার মত,
বুকের ভেতর কুট কুট করে কামড়ায়,রক্ত ঝরায় ।
কিছু ব্যথা তো সব সময়ই ছায়ার মতো সাথে নিয়ে ঘুরি,
তাই তো আমার আলো ভাল লাগে না।
কিন্তু আমিও যে মানুষ হতে চাই।

বুঝতে শিখলাম কি শুধুই দুঃখ পাওয়ার জন্যে?
এক মা, যাকে এখনো কিছুই দিতে পারলাম না।
আর এক মা, যাকে পিতা আর স্বামীর গনতন্ত্র গিলে খাচ্ছে।
আমায় খাচ্ছে কালো ধোয়া, অপসংস্কৃতি আর টাকার নেশা।
প্রকৃতি আর মানুষের দুঃখ কি শুধুই ডিএসএলআরের জন্যে?
তাইতো বন্ধুত্বে আমার বিশ্বাস নাই।
আমি শুধুই মানুষ হতে চাই।

নিজেকে কি কোন দিনও জানতে পারব না?
আয়নায় কখনো কাঁদলাম, আবার কখনো হাসলাম।
প্রতিশ্রুতি দিয়ে কি ভালবাসা হয়?
আমি তো পারি না, আমার ভালবাসা কে তোমরা নোংরামি বল।
না পারলাম মুমিন হতে, আমার কুৎসিত হৃদয়।
না নাস্তিকতার ফ্যাশন আমায় দিয়ে হল।
এখন একা থাকতেই ভাল লাগে।
কিন্তু একদিন আমি মানুষ হবই। 


Comments

Post a Comment

Popular posts from this blog

|| তোদের ১৪ই ফেব্রুয়ারী ||

আজ তোরা ভালোবাসবি, দেখা করবি, দেখা হলে কিস করবি, দেখা না হলে মিস করবি... কেউ লুকিয়ে কাঁদবি, কেউ অযথাই কাঁদাবি, আবার হেসে অন্যকে হাসাবি, আজ তোরা ভালোবাসবি... কেউ রিক্সা চরবি, কেউ পার্কে ঘুরবি, হাতে হাত রেখে আকাশ দেখবি, কোলে মাথা রেখে তারা গুনবি, আজ তোরা ভালোবাসবি... কেউ আবার একাই পথ চলবি, জোড়া গুনবি, রোমান্স দেখলে টিস করবি, হয়তো স্মৃতিকে মিস করবি, আজ তোরা ভালোবাসবি... কেউ আবার টেবিল এই থাকবি, কেউ নাক ডেকে ঘুমাবি, অকারণেই দ্বিধায় পরবি; নতুনকে আধো আলোয় ধরবি, আজ তোরা ভালোবাসবি...

|| পার্শ্ব-প্রতিক্রিয়া ||

অর্থহীন নিরর্থক নির্বাসন নির্যাতিত নির্মম মমতা নিষ্পেষিত অনিয়ত ক্ষমতায়ন নয়নাভিরাম নিয়ত নিন্দা নির্লজ্জ নির্দ্বিধা পুনরাবৃত্তি নিমজ্জিত নোংরা অনিদ্রা অনিন্দ্য অসম্পৃক্ত অকথ্য_ _অব্যক্ত অযথা অপব্যয় শিরোনামহীন অশালীনতা অবিশ্বাস্য দৃঢ়তার অদৃশ্যতা অমীমাংসিত অপূরণীয় অপূর্ণতা