প্রথম ভালোবাসা
বুকের ভেতর হাতুড়ি পেটা
প্রথম ভালোবাসা
দিবা স্বপ্নের মলিন মীমাংসা
প্রথম ভালোবাসা
বন্ধুত্বের আড়ালে কোণঠাসা
প্রথম ভালোবাসা
অকারণ মৌনিক অস্থিরতা
প্রথম ভালোবাসা
অপরিপক্ব অকৃত্তিম মায়া লালসা
প্রথম ভালোবাসা
অপূরণীয় বিস্তর শূন্যতা
প্রথম ভালোবাসা...
Comments
Post a Comment